নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ রবিবার (৩ মে) রাত ৯টায় অনুষ্ঠিত হবে। শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, নির্ধারিত সময় অনুযায়ী রবিবার রাত ৯টায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (২৯ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান।
এদিকে, শনিবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।
এর ফলে সংরক্ষিত নারী আসনের সদস্য সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।