নিজস্ব প্রতিবেদক -
জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেছেন আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) আসনের খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ ইমরান ইসলামাবাদী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তিনি।
বিষয়টি ভিডিও বার্তা এবং নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন খেলাফত মজলিসের নেতা ও চট্টগ্রাম ১৩ আসনে ১০দলীয় জোট মনোনীত প্রার্থী মোহাম্মদ ইমরান ইসলামাবাদী।
ভিডিও বার্তায় তিনি ১০দলীয় জোট প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসানের পক্ষে কাজ করা তাকে বিজয়ী করার আহ্বান জানান।
এর আগে আজ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন সকাল থেকে মনোনয়ন প্রত্যাহার নিয়ে জামায়াতের পক্ষ থেকে বাধ্য করা হচ্ছে এমন গুজব ছড়িয়ে পড়ে।
এবিষয়ে খেলাফত মজলিস প্রার্থী বলেন, প্রত্যহারের বিষয়ে তাকে কোনো ধরণের চাপ প্রয়োগ করা হয়নি। জোটের স্বার্থে তিনি প্রত্যাহার করে নিয়েছেন।
এ বিষয়ে জামায়েত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান জানান, ১০ দলীয় জোটের সিদ্ধান্ত মেনে আমিও মনোনয়ন পত্র প্রত্যাহারের সব প্রস্তুতি নিয়ে রেখেছি। আমাদের জোটের নেতা খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ ইমরান ইসলামাবাদী প্রত্যাহার করায় আমাকে করতে হয়নি।
বিগত বছর থেকে আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম-১৩) আসনের প্রতিটি স্থানে গিয়েছি গণ সংযোগ করেছি মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি আশা করছি আনোয়ারা কর্ণফুলী উপজেলার মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।