• ঢাকা |

চট্টগ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ,গ্রেপ্তার ১৫


নিউজ প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর সৈয়দ শাহ রোডের মোরশেদ টাওয়ারের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় সংঘর্ষকারীরা পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং সড়কে চলাচলরত সিএনজি অটোরিকশার গ্লাস ভাঙচুর করে। এতে জনসাধারণের জানমালের ক্ষতি ও নাশকতার পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে বাকলিয়া থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযান চালিয়ে সংঘর্ষে জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) ও অতিরিক্ত দায়িত্বে সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি সংঘর্ষে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।