• ঢাকা |

হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে সরকার অনৈতিক কাজ করছে- বলছেন চট্টগ্রাম নগর বিএনপি নেতারা


নিউজ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন নির্বাচনের স্টেকহোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো হ্যাঁ না ভোটের ব্যপারে তাদেরই প্রচারনা চালানো সরকারের পক্ষ থেকে প্রচারনা চালানো ঠিক হচ্ছেনা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম-৮ চান্দগাঁও বোয়ালখালী আসনে বিএনপি মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহ।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এই মন্তব্য করেন বিএনপি নেতারা।

এসময় চট্টগ্রাম চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, হ্যাঁ ভোটের ব্যপারে সরকারি অর্থ খরচ করে স্কুল কলেজের ছাত্র শিক্ষক ও কর্মকর্তাদের ব্যবহার করছে এ ক্ষেত্রে সরকার একটি পক্ষ নিয়ে অনৈতিক কাজ করছে। সভায় নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতারের প্রশাসনকে কঠোর প্রদক্ষেপ নেয়ার আহবানও জানান বিএনপি নেতারা।