• ঢাকা |

চা দিতে দেরি, ক্ষোভে কন্যাশিশুকে আছাড় মেরে হত্যা


নিউজ প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক 

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই মাস বয়সী এক কন্যাশিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিহত শিশুটির নাম মেহেরা।

 

পরিবারের সদস্যদের অভিযোগ, সকালে চা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত বাবা ওসমান গণি তার স্ত্রীর কোল থেকে শিশুটিকে কেড়ে নিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিশুটির মামা জাহেদ জানান, সকালে চা নিয়ে সামান্য দেরি হওয়ায় তর্ক শুরু হয়। পরে হঠাৎ করে শিশুটিকে কেড়ে নিয়ে আছাড় দেওয়া হয়।

 

ঘটনার পরপরই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা দ্রুত বিষয়টি পুলিশকে জানান।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।