• ঢাকা |

চট্টগ্রামের সীতাকুণ্ডে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার


নিউজ প্রকাশের তারিখ : ২০ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব সদস্য হত্যা মামলার অন্যতম আসামি আলী আকবরকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। তিনি সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ৪ নম্বর সমাজ এলাকার বাসিন্দা এবং আলী আহমদের ছেলে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, সীতাকুণ্ড থানায় দায়ের করা র‍্যাব সদস্য হত্যা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আলী আকবরের অবস্থান শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৫টার দিকে সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল ১ নম্বর সমাজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে মামলার তদন্ত কার্যক্রম চলমান ছিল। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আলী আকবরকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।