• ঢাকা |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে চলছে শেষ মূহুর্তের প্রচার প্রচারনা


নিউজ প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু ও হল সংসদ নির্বাচনে শেষ মূহুর্তের প্রচার প্রচারনায় উৎসবমূখ ক্যাম্পাস। শিক্ষার্থীদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন থেকে শুরু করে ক্যাম্পাসের সর্বত্রই চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

দীর্ঘ বছরের অচলাবস্থার পর চাকসু নির্বাচনের উৎসব আমেজে দারুণ খুশি সাধারন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, দলমতের উর্ধে উঠে শিক্ষার্থীদের জন্য কাজ করবে এমন নেতৃত্ব নির্বাচিত হোক। তারা বলছেন ৩৫বছর পর নির্বাচন হচ্ছে আমরা চাই প্রতিবছর নির্বাচন হোক শির্ক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে উঠুক। যারা নির্বাচিত হবে তারা মেরুদন্ড সম্পন্ন নেতৃত্ব হোক।

বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস জুড়ে এখন উৎসবের আমেজ। সকাল থেকে বিকেল পর্যন্ত বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন, ক্যাম্পাসের স্টেশন চত্বর, বিভাগের আঙিনা, কেন্দ্রীয় পাঠাগার, খেলার মাঠ, ঝুপড়ির চায়ের দোকানের আড্ডা সর্বত্রই বইছে নির্বাচনের হাওয়া। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি।
প্রাীর্থীরাও শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষনে কেউ নেচে গেয়ে চালাচ্ছে প্রচার প্রচারনা। আবার কেউ লোকজ নানা সাঝে সেঝে চালাচ্ছে ব্যতিক্রম প্রচারনা।

নির্বাচনী পরিবেশে সন্তুষ্ট প্রার্থীরা। এখনো পর্যন্ত নির্বচনকে ঘিরে কোন ধরনের সমস্যা সৃষ্টি হয়নি। সব প্রার্থীরা আচরন বিধি মেনে উৎসবমূখর ভাবে প্রাচার প্রচারনা চালিয়েছে। তাদের চাওয়া নির্বাচনে ভোট গননার শেষ পর্যন্ত তা বজায় থাকুক। স্বতন্ত্র প্রার্থীরা বলেন, বড় দলগুলো যেন ভোটের দিন বহিরাগত নিয়ে কোন ধরনের ঝামেলা না করে সেটাই সবার চাওয়া।

৩৫ বছর পর ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।