• ঢাকা |

খলিফা পাট্টিতে হিন্দু প্রতিনিধিদের সঙ্গে জামায়াত প্রার্থী ডা. ফজলুলের প্রীতি সমাবেশ


নিউজ প্রকাশের তারিখ : ১ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের খলিফা পাট্টি এলাকায় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি সম্প্রীতি সমাবেশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক।

হিন্দু পূজা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও শান্তিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।সমাবেশে হিন্দু পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হক বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দেশের নাগরিক এবং শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমেই একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। হিন্দু-মুসলমানসহ সব সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করার অঙ্গীকার প্রকাশ করেন প্রার্থী। তিনি আগামী দিনে সব ধর্মের মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের আশ্বাস দেন। 

সভা শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

অসীম চক্রবর্তীর সঞ্চালনায় উক্ত প্রীতি সমাবেশে হিন্দু প্রতিনিধিগণ জামাত প্রার্থী ডা. ফজলুল হকের সামনে নিজেদের সুখ-দু:খের কথা তুুলে ধরেন। এবং স্বতঃস্ফূর্তভাবে জামায়াত ও দাড়িপাল্লা মার্কার অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন। এসময় হিন্দু নারীরাও উপস্থিত ছিলেন।