• ঢাকা |

বাবার ধানের শীষের পক্ষে প্রচারণায় ইসরাফিল খসরু


নিউজ প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক -
নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে শুক্রবার (২৩ জানুয়ারি) চট্টগ্রাম-১১ আসনে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্যপ্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে দ্বিতীয় দিনের প্রচারণা কার্যক্রম শুরু করেছেন ছেলে ইসরাফিল খসরু।
বন্দর এলাকার ৩৮ নং ওয়ার্ড ইপিজেড মোড় থেকে শুরু করে দক্ষিণ হালিশহর ফেলা গাজী বাড়ি, কলসি দিঘি মোড়, ওয়াশিল চৌধুরী পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় ৩৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ, গণসংযোগ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।
এ সময় ইসরাফিল খসরু বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি পরিবর্তন, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। ধানের শীষ মানেই মানুষের অধিকার, ন্যায়ের রাজনীতি এবং সাধারণ মানুষের কথা বলার শক্তি। চট্টগ্রাম-১১ আসনের মানুষ পরিবর্তন চায়, তারা সৎ নেতৃত্ব ও জনবান্ধব রাজনীতি দেখতে চায়। সেই প্রত্যাশা পূরণে ধানের শীষের কোনো বিকল্প নেই।
তিনি তরুণ ভোটারদের উদ্দেশে বলেন, দেশ পরিবর্তনের চলমান আন্দোলনে অংশ হিসেবে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষ প্রতীকে দিন।আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে আরো এগিয়ে আসতে হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমরা ধানের শীষে ভোট চাইব। সাথে দুইটি লিফলেট বিতরণ করব দল এবং প্রার্থীর পক্ষে সমর্থন এবং ভোট প্রার্থনা করব।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ, মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর, বিএনপি নেতা মোঃ সেলিম, কামাল উদ্দিন, মোঃ সালাউদ্দিন, হাজী হোসেন, মাহবুব আলম বাচ্চু, মোঃ আজম, মহিলা দল নেত্রী সাহেদা খানম, ফাতেমা কাজলি, ছাত্রদল নেতা রায়হান চৌধুরী, স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ উদ্দিন রাজু প্রমুখ।