• ঢাকা |

সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী হিসেবে দেখতে চান আনোয়ারা-কর্ণফুলীর ভোটাররা


নিউজ প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে ৭৫ হাজার ৫৪২ ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম।

চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হওয়ায় আনোয়ারা-কর্ণফুলী সংসদীয় এলাকার মানুষের চাওয়া এবারের মন্ত্রি পরিষদে সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী হিসেবে দেখা এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ আসনের এই দুই উপজেলার বিএনপি নেতারা।

বিএনপি নেতারা বলেন, চট্টগ্রাম-১৩ আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা শহরের অতি নিকটের শিল্প বানিজ্যে সমৃদ্ধ একটি এলাকা পরিকল্পনাবিদদের ওয়ান সিটি টু টাউনের ধারনা ক্লিন ইমেজের ব্যবসায়ী বান্ধব সরওয়ার জামাল নিজামের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব হবে। পশাপাশি বিএনপির প্রতি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার মানুষ ভোট দিয়ে ভালোবাসা ও আস্থা প্রকাশ করেছে নিজাম সাহেব মন্ত্রী হলে তা পূর্নতা পাবে।

সবেক প্রধনমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার মাধ্যমেই চট্টগ্রামের আগ্রাবাদ ওয়াল্ড ট্রেড সেন্টারের বাস্তবায়নের মধ্যে দিয়ে চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। 

জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম চট্টগ্রামের নেতা ফৌজুল আমিন বলেন,  শিল্প বানিজ্যে সমৃদ্ধ চট্টগ্রাম-১৩ এলাকার ব্যবসা সম্প্রসারন, কর্মসংস্থান সৃষ্টি ও সম্ভাবনাকে কাজে লাগাতে দলের চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানীর প্রতিশ্রুতি বাস্তবায়নে চট্টগ্রামের সফল ব্যবসায়ী নেতা বার বার নির্বাচিত সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামকে মন্ত্রী পরিষদে কাজে লাগাবেন এমন প্রত্যাশা সবার। 

অতিরিক্ত পবলিক প্রসিকিউটর এম লোকমান শাহ বলেন, নিজাম সাহেব একজন দক্ষ ও অভিজ্ঞ পর্লামেন্টারিয়ান উনার মত একজন পরিচ্ছন্ন ব্যক্তি মন্ত্রী পরিষদে থাকলে দেশ উপকৃত হবে। আনোয়ারা-কর্ণফুলীর সর্বস্তরের মানুষ আনন্দিত হবে।

আনোয়ারা সিটিজেন ফোরামের সদস্য সচিব এডভোকেট হারুনুর রশিদ বলেন, এই এলাকার সংসদ সদস্যরা বিগত সরকারের মন্ত্রী পরিষদে ছিল। সরওয়ার জামাল নিজাম একজন সফল ব্যবসায়ী ও বনেদি পরিবারের সন্তান তার মত যোগ্য লোক মন্ত্রীত্বে দায়িত্ব পেলে আনোয়ারা-কর্ণফুলী তথা বৃহত্তর চট্টগ্রামের জন্য ভালো হবে।

সরওয়ার জামাল নিজাম এবার ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে পেয়েছেন সর্বমোট ১ লাখ ২৬ হাজার ৯৯২ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এর আগে সরওয়ার জামাল নিজাম আওয়ামী লীগের ২জন প্রভাবশালী নেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং  প্রয়াত আতাউর রহমান খান কায়সারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।