• ঢাকা |

রোহিঙ্গা ইস্যু ও দুর্যোগ খাতে তুরস্কের আরও সহযোগিতা চাইল বাংলাদেশ


নিউজ প্রকাশের তারিখ : ১৭ মে, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (১৭ মে) সচিবালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সহায়তায় তুরস্ক সরকারের মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী দুলু। তিনি দুই দেশের মুসলিম উম্মাহর ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা খাতে তুরস্কের আরও সহযোগিতা কামনা করেন। এর মধ্যে রয়েছে দুর্যোগের আগাম সতর্কতা ব্যবস্থা উন্নয়ন, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, এবং বজ্রনিরোধক প্রযুক্তি উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্র।

রাষ্ট্রদূত রামিস সেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নতুন সরকার ও জনগণের সঙ্গে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে তুরস্ক আগ্রহী।