নিজস্ব প্রতিবেদক-
ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেছেন, দায় ছাপানো ছাত্রশিবিরের পুরানো অভ্যাস চট্টগ্রামে ছাত্রশিবির প্রথমে হামলা করে ছাত্রদলের নেতাকর্মীদের উপর দায় ছাপিয়েছে চট্টগ্রামসহ সারাদেশের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে আর গুপ্ত রাজনীতি চলতে দেয়া হবে না।
চট্টগ্রাম সিটি কলেজের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিকেলে বন্দরনগরীর রেলস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এ সময় ছাত্রদল সাধারণ সম্পাদক অভিযোগ করে বলেন, শিবির শুধু গুপ্ত রাজনীতিই নয়, গুপ্তপ্রেম করে নারীদের যৌন হয়রানীও করে।
বিক্ষোভ সমাবেশে সদ্য মনোনয়নপ্রাপ্ত এনসিপির দুই সংরক্ষিত নারী সংসদ সদস্য মনিরা শারমিন ও ডাক্তার মাহমুদা মিতুকে শিবিরের গুপ্ত রাজনীতির সাথে জড়িত বলেও অভিযোগ করে নাসির উদ্দিন নাসির বলেন তারা কেউই এনসিপি নয় গুপ্ত শিবির। এরা শিবিরের হয়ে প্রোপাগান্ডা চালায়।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সভাপতিত্বে এবং সদস্যসচিব শরিফুল ইসলাম তুহিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নোমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল আলম রবি, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকী ও সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন রুবেল প্রমুখ
এর আগে মঙ্গলবার চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রসংগঠনগুলোর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ওই ঘটনার জেরে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। পুলিশ জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।