• ঢাকা |

চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা ও সেবা নিয়ে চালু হচ্ছে “আমাদের চট্টগ্রাম অ্যাপস”


নিউজ প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

আগামী ডিসেম্বর থেকে মহানগরীর ১০টি প্রধান সমস্যা ও সেবা নিয়ে আমাদের চট্টগ্রাম অ্যাপস তৈরের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। এছাড়া বর্জ্যকে সম্পদে পরিণত করার উদ্যোগের কথাও বলেন সিটি মেয়র। দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মেয়র শাহাদাত হোসেনের এক বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি।

সিটি মেয়র আরো বলেন ৩ হাজার টনের বেশি বর্জ্য তৈরি হয় নগরীতে। এর মধ্যে ২ হাজার ২০০ টন সংগ্রহ করতে পারে চসিক। মেয়র বলেন মনোরেল প্রকল্প শুরু হলে চাকরীর সুযোগ হবে ৮ থেকে ১০ হাজার বেকারের। 

চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে, চট্টগ্রাম বিভাগের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাবেক আমির ও সাবেক সংসদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির নজরুল ইসলাম, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও চট্টগ্রাম ওয়াসার এমডি মনোয়ারা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।