• ঢাকা |

চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন


নিউজ প্রকাশের তারিখ : ২৬ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকায় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। 

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তার জনায়, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারে আগুন লাগে পরবর্তীতে তা লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় কর্মকর্তারা জানায়, মূলত পাওয়ার কারে  আগুন লাগছে সেখান থেকে আরেকটা বগিতে ছড়িয়ে পড়ে। বগিতে থাকা লোকজন নিরাপদে বের হয়ে পড়ে এবং লাগেজগুলোও বের করে ফেলা হয়। আগুনে কেউ হতাহত হয়নি। ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করে জোড়া লাগিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য রওনা হয়।

আগুনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হয়। তবে কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি।