• ঢাকা |

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ব্যারিষ্টার মীর হেলাল


নিউজ প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারী, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ব্যারিষ্টার মীর মো. হেলাল উদ্দিন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকালের দিকে বিএনপির এই নেতাকে সংসদ সচিবালয় থেকে মন্ত্রী হিসেবে শপথ নিতে প্রস্তুত থাকার জন্য ফোন করা হয়েছে। তবে, তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসন থেকে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য  নির্বাচিত হন তরুণ রাজনীতিবিদ মীর হেলাল।

তর বাবা  মীর মো. নাছির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিগত বিএনপি সরকারের আমলে গুরুত্বপুর্ন মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করেছেন।