• ঢাকা |

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর  নির্বাচনী প্রচারণায় গুলি, নিহত ১


নিউজ প্রকাশের তারিখ : ৬ নভেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর  নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এসময় বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাটহাজারীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তিনি আশংকামুক্ত বলে জানিয়েছেন দলীয় নেতারা। সন্ধ্যায় বায়েজিদ চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হওয়া সরওয়ার বাবলা মৃত্যু হয়েছে বলে জানান তার পরিবার।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বায়েজিদ চাইল্লাতলী এলাকায় এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণার সময়  দুজন ব্যক্তি মোটর সাইকেলে এসে গণসংযোগস্থলে থাকা সরোয়ার বাবলার বুকে গুলি ঠেকিয়ে টানা গুলি করতে থাকে। এসময় আতংকিত লোকজনের ছুটাছুটির সময় এরশাদ উল্লাহ এর পায়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা ও পুলিশ তাকে হাটহাজারীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যান। এঘটনায় পুলিশ রাত ১০টা পর্যন্ত আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি।

নিহত সরওয়ার বাবলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তার সাথে চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রুপের বিরোধ রয়েছে। তাকে হত্যা করার জন্য নগরীর বাকলিয়া এক্সেস রোড ও পতেঙ্গা এলাকায় গুলি চালায় সন্ত্রারীরা। এসব ঘটনায় একাধিক হতাহতের ঘটনা ঘটে।