চট্টগ্রামের কর্ণফুলী শিকলবাহা ক্রসিং এলাকায় ঈগল বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ৩০ জন। রাত ৮ টার দিকে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানায়, ঈগল পরিবহনের একটি বাসট উল্টো পথে দ্রুতগতিতে কর্ণফুলী ক্রসিংয়ের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা থ্রি হুইলার লেগুনাটিকে ধাক্কা দেন। এতে লেগুনাটি মূহুর্তেই দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় দুইটি গাড়িতে থাকা প্রায় ত্রিশ যাত্রী আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা হতাহতের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলেম আশেক বলেন, এখন পর্যন্ত দুই মারা মারা গেছে আরও ৩০ মত চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দূঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।