• ঢাকা |

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ১২ আগস্ট, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে কবি কাজী নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ২৪ ব্যাচের অর্ণব চন্দ (২২) ও শান্ত দেব (২৩)। তাদের দুজনের বাড়ি সিলেট বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটবল খেলা শেষে তারা হলের পুকুরে গোসল করতে নামেন। সাঁতার কাটার একপর্যায়ে পুকুরের মাঝামাঝি গিয়ে দুজনই ডুবে যান। প্রায় ২০ মিনিট পর অর্ণবকে এবং ৪৫ মিনিট পর শান্তকে উদ্ধার করা হয়।

পরে তাদের চট্টগ্রাম শহরের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত অর্ণব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এবং শান্ত দেব টিপুলি বিভাগের শিক্ষার্থী ছিলেন।