• ঢাকা |

মহাসড়ক পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধ


নিউজ প্রকাশের তারিখ : ৬ জুন, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক 
চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।শনিবার (৬ জুন) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকার মিরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মজিবুল হক উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হকের ছেলে।জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন মজিবুল হক। মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, বড়তাকিয়া এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মজিবুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।তিনি আরও জানান, পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া