• ঢাকা |

চট্টগ্রামে গভীর রাতে যুবদলের দুই গ্রুপের গুলাগুলি, নিহত ১ আহত ১০জন


নিউজ প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক -

চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় গভীর রাতে জাতীয়তাবাদী যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাজ্জাদ হোসেন নামে ছাত্রদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন এরা  ১০ জন । 
স্থানীয়রা জানায়, গভীর রাতে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের ব্যানার সরানো এবং লাগানো নিয়ে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল বাদশা ও আরেক যুবদল নেতা গাজি সিরাজের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটে। স্থানীয় রাজনীতিতে এমদাদুল বাদশা ও গাজী সিরাজ দুজনেই সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের অনুসারী।
নতুন ব্রিজ, বাকলিয়া ও চকবাজারএলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিলো বলে জানান স্থানীয়রা।

এ ব্যপারে বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, গভীর রাতে বাকুলিয়া এক্সেস রোড এলাকায় দুই পক্ষের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটনায়। এতে গুলিবিদ্ধ অবস্থায় ৮/১০ জনকে হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

সকালে সংর্ঘষের ঘটনায় নিহত ও আহতদের দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসাতালে দেখতে যান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এসময় তিনি অভিযোগ করে বলেন, বাকলিয়ায় যারা সন্ত্রাস ও চাঁদাবাজির সাথে জড়িত তাদের গ্রেফতার করতে বারবার পুলিশকে বলা হলেও পুলিশ ধরছেনা। সে কারনে রক্তপাতের ঘটনা ঘটছে। সন্ত্রাসিদের কোন দল নাই যারা অপরাধ করবে তাদের গ্রেফতার করতে হবে।