• ঢাকা |

গুপ্ত’ লেখাকে ঘিরে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯


নিউজ প্রকাশের তারিখ : ২১ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক 

ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯ শিক্ষার্থী আহত হয়েছে। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরীর সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার জেরে ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুই সংগঠনের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুর ১২টার দিকে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। 

এসময় পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়। প্রায় ১ ঘণ্টা  যাবত তাদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া চলতে থাকে। পরে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে পরীক্ষা স্থগিত হলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ এবং মাস্টার্স কোর্সের পরীক্ষা অব্যাহত থাকবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে পুলিশ ও কলেজ শিক্ষকদের হস্তক্ষেপে ক্যাম্পাস এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।