• ঢাকা |

আনোয়ারায় বানভাসি ৫৫০ পরিবারে সমাজ কল্যাণ সংস্থার উপহারসামগ্রী


নিউজ প্রকাশের তারিখ : ১৩ জুলাই, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থা। সংস্থার উদ্যোগে বন্যাকবলিত ৫৫০টি পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

গত শুক্রবার থেকে শুরু হওয়া এ মানবিক কার্যক্রমে দুর্গত পরিবারের হাতে চাল, ডাল, তেল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

সংস্থার সভাপতি ডাক্তার জসিম উদ্দিন জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বন্যার কারণে অনেক পরিবার এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। তাই মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়িয়েছে আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থা।

তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসা উচিত। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।