আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগে আজবৈঠকে বসেছে বিরোধীদলের সংসদীয় সভা।
দুপুরে বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদে বিরোধীদলের সভাকক্ষে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা শুরু হয়। বিষয়টি জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সুত্র তেকে নিশ্চিত করা হয়।
সভায় আগামীকাল জাতীয় সংসদের অধিবেশনে বিরোধীদলের অংশগ্রহণ, ডেপুটি স্পিকার পদসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্যদের শপথের মধ্যদিয়ে কার্যকর হয়েছে জাতীয় সংসদ। ১২ মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরই তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে বিএনপি জোট।
অন্যদিকে, সংসদীয় টিমের বৈঠকে জামায়াতে ইসলামী-এনসিপি জোট জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে বিরোধীদলীয় চিফ হুইপ নির্বাচিত করেছেন।