• ঢাকা |

চট্টগ্রামে র‌্যাবের অভিযান, ৫লাখ পিস ইয়াবা উদ্ধার, ৫রোহিঙ্গাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার


নিউজ প্রকাশের তারিখ : ১১ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক-

চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার (১০ এপ্রিল)  রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক নিয়ে বিক্রির জন্য চট্টগামের পতেঙ্গার দিকে মাদক কারবারিরা আসছে এমন খবর পেয়ে গতকাল রতে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।

এসময় ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ইঞ্জিন রুম থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ কোটি টাকা। গ্রেফতার করা হয় ৫রোহিঙ্গাসহ ৯ মাদক কারবরিকে।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে কম দামে ইয়াবা কিনে বেশি মুনাফা লাভের আশায় ফিশিং বোটযোগে (ট্রলার) চট্টগ্রাম জেলা ও নগরীর বিভিন্ন এলাকায় এনে বিক্রি করে আসছিল।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেপ্তারকৃতরা হলো- সৈয়দ আলম (৪৫) (রোহিঙ্গা), সুলতান আহম্মদ (৫৫) (রোহিঙ্গা), মো. ইউসুফ (৪৫) (রোহিঙ্গা), মো. কাসিম (৩০) (রোহিঙ্গা), মো. ইসমাইল(৪০) (রোহিঙ্গা), শাহ আলম (৩৫), আজম উল্লাহ (৫৭), মো. ফারুক (২৫) ও ছানাউল্লাহ (৫৭)।