নিজস্ব প্রতিবেদক-
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) কর্ণফুলী উপজেলা শহিদ মিনারে দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানান।
এসময় তিনি বলেন, মহান স্বাধীনতা দিবসে আমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ সব বীর সন্তানদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। যাঁরা আত্মত্যাগের মাধ্যমে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন, তাঁদের অবদান জাতি কখনো ভুলবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ নানামুখী উদ্যোগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীকে স্বনির্ভর করে তোলার কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে, যা দেশের সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল করবে।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবয়ক আলী আব্বাস, কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম মামুন মিয়া, সাবেক আহবায়ক এডভোকেট এস এম ফোরকান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ ওসমান, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদলের সদস্য সচিব কমরুদ্দিন সবুজসহ কর্ণফুলী উপজেলা বিএনপি যুবদল ও সেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এরপর কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব কন্তি রুদ্রের সভাপতিত্বে পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরওয়ার জামাল নিজাম।