• ঢাকা |

ইসরায়েলের ‘বাজান’ তেল শোধনাগারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা


নিউজ প্রকাশের তারিখ : ৩০ মার্চ, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক--
ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা বন্দরের কাছে ‘বাজান’ তেল শোধনাগারে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ও লেবানন। এতে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৩০মার্চ) ইরান ও লেবাননের হামলার পর ওই শোধনাগারে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’-এ প্রচারিত ভিডিও ফুটেজে শোধনাগারটি থেকে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উড়তে দেখা গেছে।

শোধনাগারটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই আগুনের সূত্রপাত হয়েছে, সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।