• ঢাকা |

চোখের জলে আপসহীন নেত্রীকে শেষ বিদায়


নিউজ প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর, ২০২৫ ইং
ছবির ক্যাপশন:

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, অর্থাৎ মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক। সাবেক এই প্রধানমন্ত্রীর জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অংশ নেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধান এবং সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও জানাজায় উপস্থিত ছিলেন।

আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে সকাল থেকেই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে শোকার্ত মানুষের ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে উপস্থিত হন। দেশনেত্রীকে হারানোর বেদনা তাদের চোখেমুখে স্পষ্ট হয়ে ওঠে।

জানাজা শেষে খালেদা জিয়াকে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া বিএনপি সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।