নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের বাঁশখলী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের মোকামি পাড়ায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আলোকিত সমাজের উদ্যোগে আয়োজিত ‘মোকামি পাড়া প্রিমিয়ার লিগ’-এর সপ্তম বর্ষের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) স্থানীয় মাঠে অনুষ্ঠিত এই ফাইনালে মুখোমুখি হয় মোকামি পাড়া সুপার কিং ও মোকামি পাড়া টাইটান ফোর্স।
উত্তেজনাপূর্ণ লড়াই শেষে মোকামি পাড়া সুপার কিং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় মোকামি পাড়া টাইটান ফোর্স।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক ডা. মো. আমজাদ হোসেন বলেন, পড়ালেখার পাশাপাশি ছাত্রদের শারীরিক ও মানসিকভাবে সুস্থভাবে গড়ে তুলতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন সমাজে সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতি তৈরি করে। একই সঙ্গে নিয়মিত সুস্থধারার প্রতিযোগিতামূলক খেলাধুলা থাকলে ছাত্রদের বিপথগামিতা ও মাদকের মতো প্রলোভন থেকে দূরে রাখা সম্ভব।
ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. সাইফুল। টুর্নামেন্টসেরা খেলোয়াড় হন মোহাম্মদ ইকরাম। সেরা বোলারের পুরস্কার পান মো. সাইফুল এবং সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন মো. তারিক রায়হান।
পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. কালাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. আনসার উদ্দিন, ব্যবসায়ী শহিদুল ইসলাম, আলোকিত সমাজ ক্লাবের সভাপতি মো. আলমগীর, সমাজসেবক আরিফ ও আব্দুল আলিম, ক্রীড়া অনুরাগী মো. বনি আমিন ও মো. সেলিম উদ্দিন এবং শিক্ষক মো. ফুরকান উদ্দিন।