নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৭তম আসর অনুষ্ঠিত হয়েছে। এবারের বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন বাঘা শরীফ। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে নগরের লালদীঘি মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে এই ফল নির্ধারিত হয়।
ফাইনালে তিনি রাশেদ বলীকে পরাজিত করে শিরোপা জিতেছেন তিনি।এ নিয়ে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন হয়েছেন শরীফ। ফাইনালে দুই বলীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন দুই জন। ২৪ মিনিট ২৬ সেকেন্ডের খেলায় রাশেদকে পরাজিত করে জয়ী হন বাঘা শরীফ।
রাশেদ বলী কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নসরাইল গ্রামের বাসিন্দা। অন্যদিকে বাঘা শরীফ কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মণিপুর গ্রামের বাসিন্দা।
এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে ৩০০ শতাধিক খুঁটি দিয়ে তৈরি মঞ্চে শুরু হয়েছে ১১৭তম আবদুল জব্বারের বলীখেলা। এবারের আসরে ১০৮ জন বলী অংশ নিয়েছেন। দিন শেষে তাঁদের মধ্য থেকে শ্রেষ্ঠত্বের মুকুট নিয়েছেন বাঘা শরী