• ঢাকা |

বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


নিউজ প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার আহলা কড়লডেঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রনি চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে। রনি চৌধুরী ওই এলাকার মৃত বুলবুল চৌধুরী ছেলে।

প্রত্যক্ষদর্শী আজিম জানান, সকাল সাড়ে ৮টার সময় তিনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্তব্যরত চিকিৎসক মুনতাহিনা বলেন, হাসপাতলে আনার আগেই তিনি মারা গেছেন।