• ঢাকা |

আনোয়ারায় পূজা উদযাপন পরিষদের কমিটিতে সাংবাদিক কাঞ্চন সুশীল


নিউজ প্রকাশের তারিখ : ৫ সেপ্টেম্বর, ২০২৬ ইং
ছবির ক্যাপশন:

নিজস্ব প্রতিবেদক

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্য হয়েছেন আনোয়ারা সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক সংবাদ ও চট্টগ্রাম প্রতিদিনের আনোয়ারা প্রতিনিধি সাংবাদিক কাঞ্চন সুশীল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে নির্মল কান্তি শীলকে আহ্বায়ক এবং অজয় চৌধুরীকে সদস্যসচিব করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অজিত আইচ, প্রদীপ ধর, অনুপ দাশ, যিশু মিত্র ও রাহুল ধর।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঝুমুর মহাজন, রিপন নাথ, অশোক বৈদ্য, নীল কৃষ্ণ চন্দ, কাঞ্চন সুশীল, ড. রাজেশ্বর ধর বাসু, মাস্টার রঞ্জিত দাশ, সুদীপ্ত নাথ, পঙ্কজ শীল, রুবেল দাশ, বাবুল দে, সজিব দাশ, রিমন দত্ত, রাখাল দাশ, জহরলাল সিকদার, ইমন দত্ত, ইঞ্জিনিয়ার রঞ্জন কুমার নাথ ও শঙ্কর শীল।

নবগঠিত কমিটির সদস্য সাংবাদিক কাঞ্চন সুশীল বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা শাখা আমাকে আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়ায় জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। 

তিনি বলেন, অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করার পাশাপাশি সবার সহযোগিতায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে চাই। এ জন্য কমিটির সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের সবার সহযোগিতা কামনা করছি।

অনুমোদনপত্র অনুযায়ী, নবগঠিত আহ্বায়ক কমিটির মেয়াদ ৯০ দিন। জেলা শাখার নির্দেশনা অনুযায়ী এ কমিটি দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে যাবতীয় কার্যক্রম পরিচালনা করবে।